1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিরিয়ার দক্ষিণাঞ্চলে হামাস সদস্যকে লক্ষ্য করে ইসরায়েলি হামলা

  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা সিরিয়ার দক্ষিণাঞ্চলের মাজরাত বেইত জিন এলাকায় হামাসের এক সদস্যকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। রবিবার (৮ জুন) এই হামলার কথা জানানো হয়। গত মাসের পর সিরিয়ায় ইসরায়েলের প্রথম সামরিক অভিযানগুলোর একটি এই হামলা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, এর আগে মঙ্গলবার সিরিয়া থেকে ইসরায়েল অভিমুখে দুটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। এর জবাবে সিরিয়ার সরকারি বাহিনীর অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এই হামলার জন্য সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে দায়ী করেন।

অন্যদিকে দামেস্ক সরকার বলেছে, এসব গোলাবর্ষণের খবর যাচাইযোগ্য নয় এবং তারা আঞ্চলিক কোনও পক্ষের জন্য হুমকি নয় বলেই তারা মনে করে।

এই হামলার দায় স্বীকার করেছে শহীদ মোহাম্মদ দেইফ ব্রিগেডস নামে একটি কম পরিচিত সংগঠন। হামাসের সামরিক শাখার সাবেক প্রধান দেইফ ২০২৪ সালে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন।

হামাস এখনও এই হামলা নিয়ে কোনও মন্তব্য করেনি।

সম্প্রতি ইসরায়েল ও সিরিয়া সরাসরি আলোচনায় বসেছিল। এটিকে মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী সংঘাতে বিরোধীপক্ষ দুটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। এই আলোচনার মধ্যেই নতুন করে এই হামলার ঘটনা আবার উত্তেজনা বাড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park