1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বাংলাদেশ, ভারতসহ ১৪ দেশকে ভিসা দেবে না সৌদি আরব

  • প্রকাশের সময় : রবিবার, ৮ জুন, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :সৌদি আরব বাংলাদেশ, ভারতসহ ১৪টি দেশের ভিসা নীতিতে কিছুটা পরিবর্তন এনেছিল গত ফেব্রুয়ারিতে। তখন সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, এ দেশগুলোর নাগরিকদের এবার ‘সিঙ্গল এন্ট্রি’ ভিসা দেবে তারা।

তবে হজের আবহে বাংলাদেশসহ ওই ১৪টি দেশের নাগরিকদের ভিসা সংক্রান্ত ‘সাময়িক বিধিনিষেধ’ জারি করেছে সৌদি আরব।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সংশ্লিষ্ট দেশগুলোর বাসিন্দাদের সাময়িকভাবে ‘ওয়ার্ক ভিসা’ দেয়া স্থগিত রাখা হয়েছে।

ভারতের সরকারি বার্তাসংস্থা পিটিআইয়ের সূত্রে শনিবার (৭ জুন) এ তথ্য জানিয়েছে বাসস।

বাংলাদেশ, ভারত ছাড়াও এ তালিকায় রয়েছে পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, জর্ডান, ইয়েমেন, সুদান, ইরাক, ইথিওপিয়া, নাইজেরিয়া, লিবিয়া, কেনিয়া ও তুরস্ক। সাধারণত ‘ওয়ার্ক ভিসা’ নিয়ে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকেরা সৌদিতে কাজ করতে যান।

কিন্তু হজের সময় অতিরিক্ত জমায়েত এড়াতেই সাময়িকভাবে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, এর আগে গত ফেব্রুয়ারিতে ভারতসহ ১৪টি দেশের ভিসা নীতিতেও পরিবর্তন এনে সৌদি আরব জানিয়েছিল, দেশগুলোর নাগরিকদের এবার ‘সিঙ্গল এন্ট্রি’ ভিসা দেবে তারা।

অর্থাৎ ওই ভিসা দেখিয়ে এক বারই সে দেশে প্রবেশ করতে পারবেন ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ ওই ১৪টি দেশের নাগরিক।

ভিসার মেয়াদ হবে ৩০ দিন। অভিযোগ রয়েছে, এতদিন ওই ১৪টি দেশের কিছু বাসিন্দা সৌদির ভিসা নিয়ে হজের সময় নাম অন্তর্ভুক্ত না করিয়েই মক্কায় চলে যেতেন। ফলে সেখানে ভিড় বাড়ত।

এবার তা বন্ধ করার জন্য নতুন এ ব্যবস্থা চালু হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

 

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park