1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ঈদের সকালে স্ত্রীকে জবাই করে হত্যা, পলাতক মাদ্রাসা শিক্ষক

  • প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :লালমনিরহাটের পাটগ্রামে ঈদের সকালে স্ত্রী এমি আক্তারকে (২০) কুপিয়ে ও জবাই করে হত্যা করেছেন মাদ্রাসা শিক্ষক হাফেজ হাসিবুল ইসলাম (২৪)। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কুচলিবাড়ি ইউনিয়নের মেম্বারপাড়া গ্রামে ঘটে এ মর্মান্তিক ঘটনা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তিন বছর আগে বিয়ে হওয়া এই দম্পতির সংসারে দীর্ঘদিন ধরে কলহ চলছিল। নির্যাতনের অভিযোগে ছয় মাস আগে এমি বাবার বাড়িতে উঠেন। ঈদের দিন স্ত্রীকে দেখতে এসে ঘরের ভেতর কথা কাটাকাটির একপর্যায়ে হাসিবুল ধারালো অস্ত্র দিয়ে পিঠে কোপ ও পরে গলা কেটে হত্যা করেন। এরপর তিনি পালিয়ে যান।

ঘটনার সময় নিহতের বাবা একরামুল হক বাড়িতে ছিলেন। তিনি জানান, হত্যাকাণ্ডের আগে হাসিবুলকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেন। ঘরে গিয়ে রক্তাক্ত অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখেন তিনি।

ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তের বাবা ও ভাইকে আটক করে মারধর করলে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, তদন্ত চলছে এবং নিহতের পরিবার মামলা করতে যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park