1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বৃষ্টিপাত কমলেও সুরমা-কুশিয়ারার পানি এখনও বিপৎসীমার উপরে

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :সিলেটে বৃষ্টিপাত কমলেও সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার (৫ জুন) সকাল নয়টা পর্যন্ত সুরমা ও কুশিয়ারা নদীর পানি চারটি পয়েন্টে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

বৃহস্পতিবার সকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ এ তথ্য নিশ্চিত করেছেন। একইসাথে পাউবো থেকে প্রতি তিন ঘন্টা অন্তর অন্তর পাঠানো প্রতিবেদনে সিলেটের অনন্যা নদ-নদীর পানি কমে বিপৎসীমার নিচে নেমে এসেছে বলে উল্লেখ করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘন্টায় সিলেটে বৃষ্টিপাতও কম হয়েছে। বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটে ১৭ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এর আগের ২৪ ঘন্টায় ৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন বলেন, আগামী সোমবার পর্যন্ত সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে সিলেটে হালকা বা মাঝারি বৃষ্টিসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার সকাল নয়টায় পাউবোর তথ্যমতে, কুশিয়ারা নদীর আমলশীদ পয়েন্টে পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে বুধবার সন্ধ্যা ছয়টায় এই পয়েন্টে পানি বিপৎসীমার ১৬৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

কুশিয়ারা নদীর পানি শেওলা পয়েন্টে সকাল ৯টায় বিপৎসীমার ৩৬ সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৬৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে বুধবার সন্ধ্যা ছয়টায় এই দুই পয়েন্টে পানি বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার ও ৬৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এই হিসেবে ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বেড়েছে।

তাছাড়া সুরমা নদীর পানি সকাল ৯টায় কানাইঘাট পয়েন্টে ৭১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে বুধবার সন্ধ্যা ৬টায় এই পয়েন্টে পানি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার উপরে ছিল।

তাছাড়া সারি, ডাউকি, ধলাই ও লোভাছড়ার পানি কমছে। বৃহস্পতিবার পাউবোর তথ্যমতে এসব নদনদীর পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে, নদ-নদীর পানি কমলেও সিলেটের জকিগঞ্জ ও কানাইঘাটসহ বিভিন্ন নিচু এলাকা নতুন করে পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। গত রোববার (২ জুন) দিবাগত রাতে কুশিয়ারা নদীর বেশ কয়েকটি স্থানে ডাইক ভেঙে লোকালয়ে পানি প্রবেশ করার কারণে জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার পর্যন্ত কিছু কিছু এলাকায় পানি কমলেও বেশিরভাগ এলাকা এখন অপরিবর্তিত রয়েছে। তবে কিছু কিছু এলাকায় পানি বাড়ছে বলেও খবর পাওয়া গেছে।

 

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park