1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মাধবপুরে সড়ক দখল, ১০ ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জের মাধবপুর উপজেলায় প্রধান সড়কের পাশে অবৈধভাবে দোকান বসিয়ে রাস্তা দখলের অভিযোগে ১০ জন দোকান মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে উপজেলার ব্যস্ততম এলাকা ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ বিন কাশেম এবং সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হুমায়ূন কবির। এসময় মাধবপুর থানা পুলিশের একটি দল আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দোকান মালিকরা দীর্ঘদিন ধরে বাজার এলাকায় রাস্তার ওপর অবৈধভাবে দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করছিলেন। এতে সৃষ্ট যানজটের কারণে ভোগান্তিতে পড়ছিলেন সাধারণ পথচারী ও যাত্রীরা। বিষয়টি আমলে নিয়ে সংশ্লিষ্ট স্থানে অভিযান পরিচালনা করে ১০ জন দোকান মালিককে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম বলেন, সড়ক ও জনপথের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি। জনভোগান্তি ও যানজট কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park