1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আমরা বুঝে না বুঝেই দিল্লির ফাঁদে পা দিচ্ছি: রাশেদ প্রধান

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :আমরা বুঝে না বুঝেই দিল্লির ফাঁদে পা দিচ্ছি। এতে আওয়ামী লীগ ও ভারত লাভবান হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

শনিবার (২৪ মে) পল্টনে নিজেদের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় এ মন্তব্য করেন রাশেদ।

তিনি বলেন, দেশ এক কঠিন সময় পার করছে। জুলাই ঐক্য ধ্বংসের পথে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আবারও চ্যালেঞ্জের মুখে পড়েছে। আজকের এই পরিস্থিতির জন্য প্রথমত দায়ী অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার আক্রমণাত্মক বক্তব্য, দ্বিতীয়ত ক্ষমতালোভী রাজনৈতিক ব্যক্তিদের কাদা ছোঁড়াছুঁড়ির রাজনীতি। আমরা বুঝে কিংবা না বুঝেই দিল্লির পাতা ফাঁদে পা দিচ্ছি। আমাদের অনৈক্যে লাভবান হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ। প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়, অভিমানী পদত্যাগ করলে হারবে বাংলাদেশ, জিতবে ভারত।

রাজনৈতিক সকল দলের উদ্দেশ্যে তিনি বলেন, বাংলার আকাশে অশনিসংকেত। আমরা ব্যর্থ হলে দেশে ভারতীয় সেনাবাহিনী শেখ হাসিনাকে মাথায় তুলে মার্চ করে প্রবেশ করবে। সাধু সাবধান, কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে রাশেদ প্রধান বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে আপনি দায়িত্ব গ্রহণ করেছেন। ৯ মাস পর এসে অভিমানী পদত্যাগ আপনাকে মানায় না। মনে রাখবেন, বাংলাদেশকে আমরা আর ভারতের করদ রাজ্য বানাতে দেব না। একইভাবে আমেরিকার কলোনিও বানাতে দেব না। বাংলার পবিত্র মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতি চলবে না। আর তাই বিতর্কিত উপদেষ্টাদের পরিবর্তন করুন, রাজনৈতিক দলগুলো ও আর্মি চিফের সঙ্গে আলোচনা করুন এবং জাতীয় ঐক্য গড়ে তুলুন। গণহত্যাকারী শেখ হাসিনা এবং তার দোসরদের বিচার করুন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করুন, প্রয়োজনীয় সংস্কার করুন এবং নির্বাচনের ব্যবস্থা করুন। বাংলার মানুষকে হতাশ করবেন না।

জাগপার জরুরি সভায় আর অংশ নেন দলের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, প্রকাশনা বিষয়ক সম্পাদক, এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, মো. সাজু মিয়া, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, মো. মনির হোসেন, মো. দুদু মিয়া প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park