1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধিদল

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপির প্রতিনিধিদল।

শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে প্রতিনিধিদলটি যমুনায় পৌঁছায়।

পরে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসে তারা।

প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন-বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সালাহউদ্দিন আহমেদ।

এদিন রাত সাড়ে ৮টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাদের সঙ্গেও প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বৈঠকের কথা রয়েছে। এছাড়া রাতে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে।

কয়েকদিন ধরে চলমান রাজনৈতিক অস্থিরতা ও এর জেরে প্রধান উপদেষ্টার পদত্যাগের চিন্তাভাবনা নিয়ে আলোচনা চলছে দেশজুড়ে। দলগুলো বলছে, পদত্যাগ না করে প্রধান উপদেষ্টা নির্বাচন দিন, এটাই তাদের চাওয়া।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park