1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ঢাকায় নামার অনুমতি না পেয়ে মদিনা ফেরত ফ্লাইট নামলো সিলেটে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ মে, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি নোটাম (নোটিশ টু এয়ারম্যান) না মানায় ঢাকায় অবতরণ করতে পারেনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। সৌদি আরবের মদিনা থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়া ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে হয়েছে।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি বলছে, বুধবারের এই ঘটনায় জাতীয় পতাকাবাহী সংস্থাটি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নোটিশ টু এয়ারমেন হচ্ছে এমন একটি আন্তর্জাতিক সতর্কবার্তা, যার মাধ্যমে বিমানবন্দর, আকাশপথ বা অবকাঠামো সংক্রান্ত অস্থায়ী পরিবর্তনের কথা জানানো হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বুধবার (৩০ এপ্রিল) ঢাকা বিমানবন্দরের রানওয়ে ১১টা ৪৫ মিনিট থেকে ১২টা ৪৫ মিনিট পর্যন্ত ছিল বন্ধ। পাইলটকে নোটামে বিষয়টি জানানো হলেও পাইলট তা উপেক্ষা করে মদিনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বিমানটি ঢাকার আকাশে চলে এলেও বাধ্য হয়ে সেটিকে সিলেটে নামতে হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park