1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গরম সইতে না পেরে বন ছেড়ে ১৫ ফুট লম্বা অজগর লোকালয়ে

  • প্রকাশের সময় : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :মৌলভীবাজারের কমলগঞ্জে সাড়ে ১৫ ফুট লম্বা ও ২০ কেজি ওজনের একটি অজগর সাপ ১১ দিন চিকিৎসার পর লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়। গরমে অতিষ্ঠ হয়ে অজগর সাপটি বন থেকে বের হয়ে শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে চলে যায়। পরে খবর পেয়ে সাপটি উদ্ধার করে বন বিভাগ। উদ্ধার করা অজগর সাপট রেসকিউ সেন্টারে ১১ দিন পর্যবেক্ষণে রাখার পর গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে এটি অবমুক্ত করা হয়।

স্থানীয়রা জানায়, জাগছড়া চা বাগানের একটি সেকশনের পাশে সাড়ে ১৫ ফুট লম্বা অজগর সাপটি হঠাৎ দেখা যায়। পরে লাউয়াছড়া বন্যপ্রাণী বিভাগকে খবর দিলে অজগরটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়ে যায়। ১১দিন সাপটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে সুস্থ করে তোলা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৩০ মার্চ জাগছড়া চা বাগানের সেকশনের পাশে একটি অজগর সাপ থাকার কথা জানান স্থানীয়রা। পরে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের টিম ও ক্রিয়েটিভ কনজারভেশন এলায়েন্স ফিল্ড এসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা গিয়ে সাপটি লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আসেন। মানুষ দেখে সাপ ভয় পেয়েছিল এবং তার শরীরের কিছু আঘাত ছিল। ১১ দিন লেগেছে সাপটিকে সুস্থ করতে। সাপটি সুস্থ হওয়ায় লাউয়াছড়া বনেই অবমুক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গলস্থ বন্য প্রাণী প্রকৃতি ও সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক, জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট তাজুল ইসলাম, সুব্রত সরকার, ইকো গাইড অজানা আহমদ কামরানসহ বন বিভাগের লোকজন।

লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন অতিরিক্ত গরমের কারণেই লাউয়াছড়া বন থেকে অজগর সাপটি চা বাগান এলাকায় চলে গিয়েছিল।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park