1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা আমদানি করবে চীন: প্রেস সচিব

  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করবে চীন। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সম্প্রতি ঢাকায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তার সরকারের এই আগ্রহের কথা জানিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক মিডিয়া ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করার বিষয়ে প্রধান উপদেষ্টা আগেই চীন সরকারকে অনুরোধ করেছিলেন। এখন চীন সরকার এই তিন ধরনের ফল আমদানি করতে খুবই আগ্রহী। এর মধ্যে দিয়ে চীনে আমাদের রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রেস সচিব বলেন, আমরা দেশটিতে কাঁঠাল বৃহৎ পরিসরে রপ্তানি করতে পারবো। আর চীনারা বাংলাদেশের আম পছন্দ করছেন। এর ফলে দেশটিতে বৃহৎ আকারে আম রপ্তানিরও সুযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, আম রপ্তানির ক্ষেত্রে কিছু স্ট্যান্ডার্ড পরিপালন করতে হয়, সেক্ষেত্রে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফও) আমাদেরকে চার মিলিয়ন মার্কিন ডলারের কারিগরি সহায়তা দিচ্ছে।

শফিকুল আলম বলেন, আশা করছি প্রধান উপদেষ্টার চীন সফরের মধ্যে দিয়ে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক অনেক গভীর হবে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা আগামী ২৬ মার্চ চার দিনের জন্য চীন সফরে যাচ্ছেন।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে প্রেস সচিব জানান, সভায় এক লাখ ৭২ হাজার সরকারি পদ শূন্য রয়েছে বলে জানানো হয়েছে। এসব শূন্য পদে নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, ‘আমাদের সঙ্গে ভারতের খুবই ভাল সম্পর্ক রয়েছে। ভিসার জটিলতা থাকলেও গত সাত মাসে ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য বেড়েছে। ভারতের সঙ্গে আমরা খুবই ভাল সম্পর্ক চাই, তবে সেটা অবশ্যই ন্যায্যতা, মর্যাদা এবং সমতাপূর্ণ হতে হবে।’

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘কুনমিংয়ের চারটি হাসপাতাল বাংলাদেশের জন্য ডেডিকেটেড করা হয়েছে এবং সেখানে বাংলাদেশের রোগীরা চিকিৎসা নিতে যাচ্ছেন, এটি ভালো খবর। তবে আমাদের প্রধান উপদেষ্টা চাচ্ছেন- চীনের হাসপাতাল চেইন বাংলাদেশে আসুক। সেটি হলে আমরা চীনের উন্নতমানের চিকিৎসা আমাদের দোরগোড়ায় পাবো।’

প্রেস সচিব জানান, অধ্যাপক ইউনূস চীনের বড় বড় হেলথকেয়ার কোম্পানিকে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছেন এবং তাঁর এবারের সফরে প্রধান ফোকাস থাকবে বাংলাদেশের স্বাস্থ্যখাতে যেন চীনা বিনিয়োগ আনা যায়।

ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park