1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :সিলেটে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ আরো ৪ জন।

শুক্রবার (৭ মার্চ) রাত ১০টার দিকে সিলেট সদর উপজেলার বলাউড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জালালাবাদ থানাধীন বলাউড়া বাজারের কসরপুর গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮) এবং তার চাচাতো ভাই একই গ্রামের আব্দুল বারির ছেলে আব্দুস সালেক (২০)। তাৎক্ষণিক আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ সূত্র জানায়, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। সংঘর্ষে সিএনজি অটোরিকশার ৬ যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। এরমধ্যে অটোরিকশা চালকের অবস্থা গুরুতর।

বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি মো. হারুনুর রশিদ। তিনি বলেন, বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসের চালক পালিয়ে যান। গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park