1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ডিসেম্বর থেকে মার্চের মধ্যে নির্বাচনের আভাস

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের মার্চের মধ্যে অনুষ্ঠিত হতে পারে, এমন আভাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ আভাস দেন।

অধ্যাপক ইউনূস বলেন, “অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার যদি দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়, তবে এ বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে পারবো। যদি সংস্কারে দীর্ঘ সময়ের লেগে যায়, তবে আরো কিছু মাস প্রয়োজন হতে পারে।”

এছাড়া আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে তিনি বলেন, “তাদেরকে (আওয়ামী লীগ) সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচন করতে চায় কিনা, আমি তাদের পক্ষ থেকে সিদ্ধান্ত নিতে পারি না।”

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে, কে নির্বাচনে অংশগ্রহণ করবে।”

অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের সাত মাস পেরিয়ে গেলেও আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেন এখনো স্বাভাবিক হয়নি- এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ইউনূস বলেন, “ভালো থাকা একটি আপেক্ষিক বিষয়, যদি আপনি গত বছরের এই সময়ের সঙ্গে তুলনা করেন, তবে সব ঠিক আছে বলেই মনে হয়।”

তিনি আরও বলেন, “এখন যা ঘটছে, তা অন্য যেকোনো সময়ের চেয়ে আলাদা কিছু নয়।”

বাংলাদেশে বর্তমানে অস্থিতিশীল পরিস্থিতির পেছনে ক্ষমতাচ্যুত সরকারকে দায়ী করে তিনি বলেন, “আমি চাই না এসব ঘটনা ঘটুক। আপনাকে বিবেচনা করতে হবে, আমরা কোনো আদর্শ দেশ বা আদর্শ শহর নই যে, হঠাৎ আমরা তৈরি করেছি। এটি একটি দেশের ধারাবাহিকতা, যা আমরা উত্তরাধিকারসূত্রে পেয়েছি, একটি দেশ যা বহু বছর ধরে চলমান।”

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park