1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

এখন থেকে লেবাননে যেতে বাংলাদেশি কর্মীদের বাধা নেই

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :লেবাননে যুদ্ধ পরিস্থিতির উন্নতি হওয়ায় বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর বিষয়ে যে স্থগিতাদেশ ছিল সে‌টি প্রত্যাহার করা হ‌য়ে‌ছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় এখন থেকে আবার লেবাননে যেতে পারবেন বাংলাদেশি কর্মীরা।

বুধবার (৫ মার্চ) এক বার্তায় এ তথ্য জানায় লেবাননের বাংলাদেশ দূতাবাস। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মঙ্গলবার (৪ মার্চ) স্থগিতাদেশ প্রত্যাহার করে।

বার্তায় বলা হয়, লেবাননে শর্তসাপেক্ষে কর্মী পাঠানোর অনুমোদন দি‌য়ে‌ছে। শ‌র্তে বলা হ‌য়ে‌ছে, প্রতিটি চাহিদাপত্র অবশ্যই বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে সত্যায়িত থাকতে হবে, ইসরায়েলের সীমান্তবর্তী লেবাননের দক্ষিণাঞ্চল ছাড়া অন্যান্য এলাকায় উপযুক্ত কর্ম পরিবেশ সাপেক্ষে কর্মী পাঠাতে হবে।

লেবানন-ইসরায়েল সীমান্তে যুদ্ধ পরিস্থিতিতে বাংলাদেশ থেকে লেবাননে কর্মী পাঠানো বন্ধ করে দেওয়া হয়। গত বছর ৮ আগস্ট বৈরুতের বাংলাদেশ দূতাবাস বাংলাদেশ থেকে লেবাননে যেতে ইচ্ছুক কর্মীদের দেশটি ভ্রমণ না করার পরামর্শ দেয়। লেবাননে অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত বাংলাদেশ হতে লেবাননে গমনেচ্ছুক কর্মীদের লেবাননে গমন না করার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে।

গত সাত মাস ধরেই লেবাননে কর্মীদের যাওয়া বন্ধ ছিল। তবে বৈরুতের বাংলাদেশ দূতাবাস থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে সম্প্রতি জানানো হয়, লেবাননের যুদ্ধপরিস্থিতির এখন উন্নতি হয়েছে। বিভিন্ন এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ থেকে কর্মী এখন সেখানে পাঠানো যেতে পারে। বৈরুতের এ প্রস্তাবের বিষয়ে কর্মী পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

লেবাননের যুদ্ধ পরিস্থিতিতে দেশ‌টি থে‌কে গত বছর ২১ অক্টোবর থেকে চল‌তি বছর পর্যন্ত ১৯টি ফ্লাইটে মোট ১ হাজার ২৪৬ জন বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়। পাশাপা‌শি আন্তর্জা‌তিক অ‌ভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় কিছু বাংলা‌দে‌শি দে‌শে ফি‌রে‌য়ে আনা হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park