1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারির বিষে ৫০০ হাঁসের মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে পাখি শিকারিদের বিষটোপ খেয়ে এক খামারির ৫০০ হাঁস মারা গেছে। ক্ষতিগ্রস্ত খামারির নাম সুজন মিয়া। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের বাসিন্দা।

এ ঘটনায় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে একই গ্রামের আহম্মদ মিয়াসহ তিনজনের নাম উল্লেখ করে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন সুজন মিয়া।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, খামারের হাঁসগুলো প্রতিদিন সকালে টাঙ্গুয়ার হাওরের রৌয়া বিলে ছেড়ে দেন সুজন মিয়া। বিকেলে নিয়ে আসেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে মন্দিয়াতা গ্রামের পাখি শিকারি আহম্মদ মিয়া, নেহার মিয়া ও জনি মিয়া টাঙ্গুয়ার হাওরের রৌয়া বিলে বিষমিশ্রিত ধান ছিটিয়ে রাখেন। দুপুরে সুজন মিয়ার খামারের প্রায় ৫০০ হাঁস এ বিষমিশ্রিত ধান খেয়ে মারা যায়।

খামার মালিক সুজন মিয়া বলেন, ধানের সঙ্গে শিকারিদের দেওয়া বিষ খেয়ে আমার প্রায় ৫০০ হাঁস মারা গেছে। হাঁসগুলোর বাজারমূল্য প্রায় আড়াই লাখ টাকা।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park