1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে বিএনপির প্রার্থী হতে চান এড. মুজিব

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) আসনে নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন সিলেট দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মুজিবুর রহমান মুজিব।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাতে গোলাপগঞ্জ পৌর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান মুজিব বলেন, বিগত ১৭ বছর এদেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি। তিনি বলেন, ১৯৮৮ সালে ছাত্রদলে যোগদানের মাধ্যমে বিএনপির রাজনীতিতে আমি প্রবেশ করি। তার পরবর্তীতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পদে দায়িত্ব পালন করে বর্তমানে সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক পদমর্যাদায় মানবাধিকার বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি।

তিনি আরও বলেন, জেলা পরিষদের সদস্য থাকাকালীন সময়ে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের জন্য কাজ করেছি। আমি আরও বড় পরিসরে এই আসনের মানুষের জন্য কাজ করতে চাই। তবে তিনি বলেছেন, দল যদি তাকে মনোনয়ন না দিয়ে অন্য কাউকে প্রার্থী করে তিনি সেই ব্যক্তির জন্য নির্দ্বিধায় কাজ করবেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন, সিলেটের জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মহি , পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জামেল আহমদ চৌধুরী জামিল, সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ প্রমুখ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park