
নিজেস্ব প্রতিনিধি: গোলাপগঞ্জে আমকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমকোনা ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াই ২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
সাধারণ শিক্ষার্থীদের মাঝে ২টি খাতা, ১টি কলম সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার আমকোনা হ্যাল্পিং হ্যান্ডস ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩ টি বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন ফাউন্ডেশনের বাংলাদেশ সদস্যরা।
বাদেপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কামরান হোসেন সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক খুরশেদ আলম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফ্রান্স প্রবাসী বদরুল আলম, সাজু আহমদ, রাসেল আহমদ, ডুবাই প্রবাসী আফসার আহমদ, বিশিষ্ট মুরব্বি পাকি মিয়া, শহির উদ্দিন, মঈন উদ্দিন সহ ৩ টি স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি বৃন্দ।
প্রধান অতিথি বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। এই শিশুরা শিক্ষার মাধ্যমে তাদের মেধার বিকাশ ঘটিয়ে তারাই একদিন দেশ ও জাতির কর্ণধার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে। মনে রাখবেন একজন শিক্ষার্থীর ভিত্তি শক্তিশালী করার প্রথম ধাপ হলো মায়ের হাতে শিক্ষা খড়ি। তাই প্রতিটি মায়ের নৈতিক কর্তব্য হলো তার সন্তানের সঠিকভাবে দেখাশোনা করা।
এসময় উপস্থিত ছিলেন মঞ্জুর আহমদ, আলী হোসেন, ইমন আহমদ, আব্দুল্লাহ ইবনে খলিল, রবিউল ইসলাম দিপু, সাদেক আহমদ রাহি, আশরাফ হোসেন, সাকিল আহমদ, জাবেদ হোসেন, ওয়াজিদ, আব্দুল কাদির, আব্বাস ইবনে খলিল, ইমন প্রমূখ।