1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সুনামগঞ্জে দুই ইউপি চেয়ারম্যান সহ আ.লীগের ৬ নেতা গ্রেপ্তার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :“অপারেশন ডেভিল হান্ট” অভিযানে সুনামগঞ্জে দুই ই্উনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ জেলার বিভিন্ন থানা এলাকা থেকে আওয়ামী লীগের ৬ নেতাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কান্দিগাঁও গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা সাক্তার মিয়া, একই উপজেলার বাহড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডুমরা গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা বিশ্বজিৎ চৌধুরী নান্টু, তাহিরপুর উপজেলার মাটিকাটা গ্রামের জলিল মিয়া (ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি), দিরাই উপজেলার দৌজ গ্রামের বাসিন্দা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দিরাই সরকারি কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ছাতক উপজেলা শাখার যুগ্ন আহবায়ক সেওতাপাড়া গ্রামের বাসিন্দা জামাল আহমদ, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য বরকতনগর গ্রামের বাসিন্দা শফিকুল ইসলাম।

সোমবার জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বশীল অফিসার জানান, সুনামগঞ্জে জেলা পুলিশের বিভিন্ন থানা এলাকায় যৌথ বাহিনীর সমন্বয়ে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান “অপারেশন ডেভিল হান্ট” অংশ হিসেবে গেল ২৪ ঘণ্টায় রবিবার রাতব্যাপী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজম চৌ:

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park