1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে চম্পট, দৌড়ে ধরলেন এসিল্যান্ড!

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

কুলাউড়া সংবাদদাতা :মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে হুমায়ুন নামের এক ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার হাজীপুর ইউনিয়নের কটারকোনা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। অভিযানকালে ম্যাজিস্ট্রেটের গাড়ি দেখে মাটি ফেলে এক্সকেভেটর চালক পালাতে গেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের এক সদস্য দৌড়ে তাকে ধরে ফেলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়ন এলাকায় রাষ্ট্রীয় কাজ শেষে অফিসে ফিরছিলেন। সন্ধ্যার দিকে হাজীপুরের কটারকোনা এলাকায় পৌঁছার পর একটি ফসলি জমিতে অবৈধভাবে এক্সকেভেটর দিয়ে মাটি উত্তোলনের বিষয়টি লক্ষ্য করা যায়। পরে সেখানে গেলে গাড়ি দেখে এক্সকেভেটর চালক দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ধরে ফেলা হয়। পরবর্তীতে তার মালিক হুমায়ুন ঘটনাস্থলে এসে অবৈধভাবে এক্সকেভেটর দিয়ে মাটি উত্তোলনের দায়ে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা পরিশোধ করেন।

তিনি আরও জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যক্তি মালিকানাধীন কৃষি জমি থেকে বালু বা মাটি তোলা যাবে না। সরকারি আইন যারা অমান্য করবে তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আহমদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park