1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

৭ ও ৮ ফেব্রুয়ারি বাউল শাহ্ আবদুল করিম লোক উৎসব

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫

সিলেট আলাপ ডেস্ক :একুশে পদকপ্রাপ্ত বাউল শাহ্ আবদুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে ‘শাহ আবদুল করিম লোক উৎসব-২০২৫’।

আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল মাঠে শাহ আবদুল করিম পরিষদ ও ধল গ্রামবাসীর উদ্যোগে এই উৎসব অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) শাহ আবদুল করিমের পুত্র ও শাহ আবদুল করিম পরিষদের সভাপতি শাহ নুর জালাল তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন।

করিমপুত্র শাহ নুর জালাল পোস্টে লিখেন, বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৯ তম জন্ম বার্ষিকী উপলক্ষে এবারও আয়োজন হতে যাচ্ছে ৭ ও ৮ ফেব্রুয়ারী (শুক্রবার ও শনিবার) ‘শাহ আবদুল করিম লোক উৎসব-২০২৫’।

সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে তিনি পোস্টটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেবার অনুরোধও করেন।

বাংলা লোকগানের এই বাউলসম্রাটের স্মরণে ২০০৬ সাল থেকে এ উৎসব আয়োজিত হয়ে আসছে। উৎসবে এবারও সহযোগিতায় থাকছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ।

বাউল সম্রাটের ভক্ত-অনুরাগীরা উৎসবের পুরোটা জুড়েই তাঁর গান দিয়ে তাঁকে স্মরণ করবেন। উজানধল গ্রামের আনাচকানাচে বেজে উঠবে বাউল আবদুল করিমের সুর। স্থানীয় মানুষের পাশপাশি দেশের বিভিন্ন অঞ্চল ও দেশের বাইরে থেকে আসা ভক্ত-সুধীজনেরাও অংশ হয়ে উঠবেন এই উৎসবের।

পাশাপাশি সংগীতপ্রেমী ও ভ্রমণপিয়াসীদের পদচারণ এই আয়োজনকে এবারও সার্থক করে তুলবে বলে আশা আয়োজকদের।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আহমদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park