1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

২০২৪ সালে বলিউডের পাঁচ আলোচিত বিয়ে

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :আর ক’দিন পরই ২০২৪ সালকে বিদায় জানিয়ে নতুন বছরে পা রাখবে পৃথিবী। কালের গর্ভে চিরতরে হারিয়ে যাবে আরও একটি বছর। বিদায়ী বছরে ভারতীয় সিনেমার ‘রাজধানী’ বলিউডে সম্পর্কের ভাঙা-গড়া দেখা গেছে। এর মধ্যে ২০২৪ সালে বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউডের কয়েকজন জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক, ২০২৪ সালে বলিউডের আলোচিত পাঁচ বিয়ের আদ্যোপান্ত।

রাকুল প্রীত সিং-জ্যাকি ভাগনানি

২১ ফেব্রুয়ারি প্রযোজক জ্যাকি ভাগনানির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন অভিনেত্রী রাকুল প্রীত সিং। গোয়ায় পাঞ্জাবি রীতি মেনে বিয়ে সম্পন্ন করেন তারা। সেখানে দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের পাশাপাশি একাধিক বলিউড তারকা অংশ নিয়েছিলেন। এই তালিকায় ছিলেন শিল্পা শেঠি, আয়ুষ্মান খুরানা, অর্জুন খুরানা, ডেভিড ধাওয়ান প্রমুখ।

পুলকিত সম্রাট ও কৃতি খারবান্দা

চার বছর চুটিয়ে প্রেম করার পর ১৫ মার্চ সন্ধ্যায় দিল্লির আইটিসি গ্র্যান্ডে চার হাত এক হয়েছে বলিউড নায়ক পুলকিত সম্রাট আর নায়িকা কৃতি খরবান্দার। জানা গেছে, বিয়েতে বর-কনের পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। পুলকিতের জীবনে কৃতি আসার আগেও প্রেম এসেছিল।

২০১৪ সালে সালমান খানের ‘রাখি-সিস্টার’ শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন অভিনেতা। শ্বেতার কন্যাদানের দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছিলেন ভাইজান। তবে দাম্পত্য টেকেনি। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের পথে হাটেন পুলকিত-শ্বেতা।

সোনাক্ষী সিনহা-জহির ইকবাল

চলতি বছরের ২৩ জুনে বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঘরোয়া আয়োজনে জাহির ইকবালকে বিয়ে করেন সোনাক্ষী। চেনা–পরিচিত ফ্যাশনের ছক ভেঙে দুধসাদা পোশাকে সেজে ওঠেন বলি তারকা।

জানা গেছে, অভিনেতা সালমান খানের পার্টিতে আলাপ হয় দুজনের। সেখান থেকেই শুরু প্রেম। তবে সমালোচনা যাই হোক না কেন, তারা দুজনেই আনন্দের সঙ্গে জীবন উপভোগ করে চলেছেন।

অদিতি রাও হায়দারি-সিদ্ধার্থ

১৬ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি ও দক্ষিণী অভিনেতা সিদ্ধার্থ। গত ২৭ মার্চ আংটিবদল করেন অভিনেত্রী অদিতি রাও ও সিদ্ধার্থ। যদিও গোটা অনুষ্ঠানেই ছিল গোপনীয়তার মোড়ক। শুধু পরিবার ও আত্মীয়-পরিজনের উপস্থিতিতে ছোট করেই অনুষ্ঠান সারেন তারা। অনুষ্ঠান সম্পন্ন হয় তেলেঙ্গানার রঙ্গনায়ক স্বামী মন্দিরে।

দুজনেরই দ্বিতীয় বিয়ে এটি। ২০১২ সালে সত্যদীপ মিশ্রার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অদিতি। অন্যদিকে ২০০৩ সালে অভিনেত্রী মেঘনাকে বিয়ে করেন সিদ্ধার্থ। কিন্তু সে সম্পর্ক বেশি দিন টেকেনি। ২০০৯ সালে ভেঙে যায় সেই বিয়ে। তার পর থেকেই অদিতি রাও হায়দারির সঙ্গে প্রেমের শুরু সিদ্ধার্থর।

নাগা চৈতন্য-সবিতা ধুলিপালা

তেলেগু রীতিনীতি মেনে গত ৪ ডিসেম্বর বিয়ে সারেন দক্ষিণি অভিনেত্রী নাগা চৈতন্য ও অভিনেত্রী সবিতা ধুলিপালা। দুজনের পোশাকে ছিল দক্ষিণি ঐতিহ্যের ছোঁয়াও। গত অগাস্টে তারা বাগদান সারেন।দক্ষিণি অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ভালোবেসেই বিয়ে করেছিলেন দক্ষিণি তারকা নাগা চৈতন্য। তবে সে সম্পর্ক বেশি দিন টেকেনি।

২০২১ সালে তাদের চার বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটে। সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীন অভিনেত্রী সবিতা ধুলিপালার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়ান নাগা। ২০২২ সালে সবিতার সঙ্গে সাক্ষাৎ হয়। সিনেপাড়ায় নাগার সঙ্গে সবিতার সঙ্গে প্রেমের গুঞ্জন ছিলই। শেষ পর্যন্ত ওই গুঞ্জনকে সত্যি করে বাগদান সারেন তারা।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আহমদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park