1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হাসিনাকে ফিরিয়ে এনে বিচার করা ইউনূস সরকারের দায়িত্ব: জোনায়েদ সাকি

  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জুলাই-আগস্টে দেশে নির্বিচারে হত্যাযজ্ঞ হয়েছিল। আর এসব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। হাসিনাকে ফেরাতে ভারতকে দেওয়া চিঠি এবং বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে সিলেট মহানগরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার গণসংলাপ অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সাকি বলেন, সরকারের সব কাজে যে মানুষ সন্তুষ্ট হবে এমনটা নয়। আমাদের বুঝতে হবে কোন পরিস্থিতিতে এ সরকার ক্ষমতায় এসেছে। তবে সরকারের প্রতি প্রত্যাশা অনেক।

শেখ হাসিনাকে দেশে এনে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে জানিয়ে তিনি বলেন, ১৫ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে সবকিছু হয়েছে। বাংলাদেশের মানুষ এখন ন্যায় বিচার চায়। আশাকরি বর্তমান সরকার সেই কাজটি করবেন।

সাকি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বলেছে ২০২৬ সালের জানুয়ারিতে নির্বাচন হবে। তবে নির্বাচনের আগে অংশীজনদের সাথে আলোচনা করতে হবে। ইতিমধ্যেই অনেকের সাথে আলোচনা করা হয়েছে। নির্বাচনের আগে ও পরে কি কি সংস্কার প্রয়োজন সেটি দেখতে হবে।

অভ্যুত্থানের রায় একটি নুন্যতম রাজনৈতিক ব্যবস্থা বলে জোনায়েদ সাকি বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়াটা কোনো অবস্থাতেই যুক্তিসঙ্গত কাজ নয়। মুক্তিযোদ্ধাকে অসম্মান করা কোনোভাবেই কাম্য নয়। যারা এ কাজ করেছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের আইনের আওতায় আনতে হবে।

জোনায়েদ সাকি আরও বলেন, ভেঙে পড়া রাষ্ট্র হাতে পাওয়ার ৪ মাস পার হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে জনগণের ক্ষোভ রয়েছে। প্রত্যাশা পূরণ হচ্ছে না সেভাবে। বর্তমান সরকারকে সেই জায়গাগুলোতে কাজ করতে হবে বলেও মত দেন তিনি।

বিভিন্ন প্রতিষ্টানে বিগত সরকারের ফ্যাসিবাদী শক্তি এখনও বিদ্যমান রয়েছে উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, এসব বিষয়ে সরকারকে কঠোর অবস্থানে যেতে হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আহমদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park