1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শাবিতে ফের স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফি বাড়লো

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি ফি ২ হাজার ২৫০ টাকা বৃ্দ্ধি করা হয়েছে। এতে এ বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ও চূড়ান্ত এই দুই ধাপে ১৭ হাজার ২৫০ টাকা ভর্তি ফি দিতে হচ্ছে স্নাতক ভর্তিচ্ছুদের।

বুধবার (৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভায় নতুন করে ভর্তি ফি বৃদ্ধির এ সিদ্ধান্ত হয়েছে।বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।

জানা যায়, গুচ্ছভুক্ত শাবিতে ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারে ভর্তি ফি ছিল ৮হাজার ১০০ টাকা।পরের বছর ২০২১-২২ শিক্ষাবর্ষে গুচ্ছের আওতায় প্রাথমিক ভর্তি ফি নেওয়া হয় ৫হাজার টাকা এবং চূড়ান্ত ভর্তিতে শাবিতে নেওয়া হয় ১০ হাজার টাকা।

এতে শাবিতে ভর্তি নিশ্চিত করতে ওই সেশনের শিক্ষার্থীদেরকে দিতে হয়েছে মোট ১৫হাজার টাকা।সোমবারের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় ভর্তি ফি আরও ২ হাজার ২৫০ টাকায় বাড়ানো হয়েছে।

এতে গুচ্ছের প্রাথমিকে ভর্তিতে ৫ হাজারসহ এবং নতুন করে আরও ২ হাজার ২৫০ টাকা বৃদ্ধি করায় শাবিতে ভর্তি ফি নিশ্চিতে একজন শিক্ষার্থীর ১৭ হাজার ২৫০ টাকা লাগবে।তবে প্রাথমিকভাবে যেহেতু ৫হাজার দেওয়া হয়েছে। তাই শাবিতে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে শিক্ষার্থীদেরকে ১২ হাজার ২৫০ টাকা দিতে হবে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জান্নাত

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park