1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. s.mahmud7612@gmail.com : Sultan Mahmud : Sultan Mahmud
  4. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে নবনিযুক্ত ২২ বিচারপতির সাক্ষাৎ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে আজ বৃহস্পতিবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নব-নিয়োগপ্রাপ্ত ২২ জন বিচারপতি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে হাইকোর্ট বিভাগের নব-নিয়োগপ্রাপ্ত বিচারপতিদের অভিনন্দন জানান রাষ্ট্র প্রধান।

রাষ্টপতি বলেন, নতুন বিচারপতি নিয়োগের ফলে দেশের উচ্চতর আদালতে বিচারিক কার্যক্রম আরও ত্বরান্বিত হবে এবং বিচারপ্রার্থীরা উপকৃত হবেন।

রাষ্ট্রপতি বিচারপতিগণকে বিচার সেবার মানোন্নয়নে আত্মনিয়োগ করার আহ্বান জানান। বিচারপতিগণ তাদের দক্ষতা ও মেধা কাজে লাগিয়ে দ্রুত মামলা নিষ্পত্তি করতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে বিচারপতিগণ ন্যায়বিচার প্রতিষ্ঠায় তারা সচেতন আছেন মর্মে রাষ্ট্রপতিকে অবগত করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী এবং সচিব মো. জয়নাল আবেদীন এসময় উপস্থিত ছিলেন।

সূত্র: বাসস।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজরা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park