
সিলেট আলাপ ডেস্ক :হবিগঞ্জের মাধবপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহিদ বিন কাশেমের সাথে মাধবপুর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মো: হামিদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ জাহান রনি, দপ্তর সম্পাদক এম এম গউছ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিন তন্ময়, জালাল উদ্দিন লস্কর, মো.জাকির হোসেন, মশিউর রহমান মোর্শেদ, মোক্তার রহমান, সালমান কয়েস, আলহাজ্ব শাহীন মিয়া প্রমূখ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জাহিদ বিন কাশেম সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং মাধবপুর উপজেলার সাংবাদিকদের দায়িত্বশীল সাংবাদিকতার প্রশংসা করেন।
খবর পেতে সিলেটের আলাপ লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন
সিলেট আলাপ// আজরা
