1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

প্রশ্নফাঁস: রেলের উপ-সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা বাতিল

  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :প্রশ্নফাঁসের অভিযোগ ওঠায় তুমুল সমালোচনার মুখে পড়া বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদের লিখিত পরীক্ষা বাতিল করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। যদিও পিএসসি বলছে, ‌‘অধিকতর স্বচ্ছতা’ নিশ্চিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের মার্চ মাসে সুবিধাজনক সময়ে পুনরায় এ পরীক্ষা নেওয়া হবে।

সোমবার (২ ডিসেম্বর) পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত ৫ জুলাই অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে গৃহীত এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা বাতিল করা হলো। এ পদের পরীক্ষা ২০২৫ সালের মার্চ মাসে সুবিধাজনক সময়ে অনুষ্ঠিত হবে।

পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে ও গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গত ৫ জুলাই পিএসসির অধীনে রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলীর ৫১৬টি পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ ওঠে। এ নিয়ে ৭ জুলাই রাতে বেসরকারি টেলিভশন চ্যানেল টোয়েন্টিফোরে প্রতিবেদন প্রচার করা হয়। পরদিন প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির ৫ কর্মকর্তা-কর্মচারীসহ ১৭ জনকে গ্রেফতার করে সিআইডি।

এরপর পিএসসিতে সংবাদ সম্মেলন করে তৎকালীন চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেছিলেন, প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি যে কোনো ব্যক্তির নজরে আসার সঙ্গে সঙ্গে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করলে সে বিষয়ে কর্তৃপক্ষের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের সুযোগ থাকে। কিন্তু পরীক্ষা অনুষ্ঠানের দুই দিন পরে চ্যানেল টোয়েন্টিফোর কর্তৃক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের বিষয়টি যথাযথ কি না, তা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ নেই।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজমী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park