1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা

  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ইসরাইলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী কট্টর ডানপন্থি নেতা ইতামার বেন গিভি এ নির্দেশ দেন। খবর টাইমস অব ইসরাইলের।

বেন গিভির জানিয়েছেন, কোনো মসজিদে স্পিকার ব্যবহার করতে দেখলে, পুলিশ সেখানে ঢুকতে পারবে। একইসঙ্গে ওইসব মসজিদের স্পিকার জব্দ করতে পারবে।

এক্সে করা একটি পোস্টে এই মন্ত্রী বলেছেন, তিনি নীতিটি চালু করতে ‘গর্বিত’। এর ফলে ‘মসজিদ থেকে অযৌক্তিক শব্দের অবসান ঘটাবে, এই শব্দ ইসরাইলের বাসিন্দাদের জন্য একটি বিপদ হয়ে উঠেছে।’

এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে কথা বলেছেন তবে ইসরাইলের বিরোধী দলীয় নেতারা। যার মধ্যে আছেন লেবার পার্টির গিলাদ কারিভ। তিনি এক্সে লিখেছেন, ‘বেন গিভির ইসরাইলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন। ব্যারেলগুলোতে আগুন না ধরানো পর্যন্ত বেন গিভির থামবে না।’

হাদেস-টা’আলের নেতা আহমেদ তিবিও এই নিষেধাজ্ঞার কঠোর নিন্দা জানিয়ে বলেছেন, ‘বেন গিভির ঘৃণা ও আরবদের নিপীড়নের ওপর তার ঘাঁটি তৈরি করেছেন। নেতানিয়াহু দাঙ্গাবাজ মন্ত্রীর কর্মকাণ্ডের জন্য দায়ী।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজমী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park