1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সাবেক মন্ত্রী মান্নানের নাম বলে নানা অপকর্ম করতেন রেজা

  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সাবেক পরিকল্পনামন্ত্রী ও সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এমএ মান্নানের নাম ভাঙিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন চাচা-ভাতিজা অপরাধী চক্র। এমন অপকর্ম নেই যা তারা করেননি। ৫ আগস্ট সরকার পতনের পর চাচা-ভাতিজা ক্যাডার বাহিনী আত্মগোপনে পালিয়েছে। কিন্তু শেষ রক্তা হয়নি। অবশেষে গ্রেফতার হয়েছেন এই চক্রের এক সদস্য।

গ্রেফতারকৃতের নাম রেজা মিয়া তালুকদার। তিনি সুনামগঞ্জের ছাতকের জাউয়াবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গত শনিবার রাতে জাউয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি উপজেলার কিদ্রা কাপন গ্রামের মৃত আরজু মিয়া তালুকদারের ছেলে।

পুলিশ জানিয়েছে, রেজা ও তার ভাতিজা হিরক তালুকদারে বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও হত্যাচষ্টোসহ নানা অপরাধ কর্মের ঘটনায় একডজন মামলা রয়েছে।

ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান বলেন, একডজন মামলার আসামি রেজা মিয়া তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজমী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park