1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আমি তোমাদেরই লোক, এই পরম পাওয়া: পরীমণি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। বর্তমানে সন্তানসহ ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি পিরোজপুরে আছেন তিনি। নানা শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার এই যাওয়া। সেখানে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। সেই মুহূর্তগুলো ধারণ করে বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-অনুরাগীদের জন্য শেয়ার করেছেনে এই অভিনেত্রী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে পরীমনি তার ফেসবুক পেজে একটা ভিডিও প্রকাশ করেছেন। তাতে দেখা যাচ্ছে এক ঝাঁক শিক্ষার্থী তার সঙ্গে দেখা করতে এসেছে। পরীমণি তাদের সঙ্গে কথা বলেন। ভিডিওতে পরীমনি বলেন, ক্লাস ফাঁকি দিয়ে এসেছে। দাঁড়াও তোমাদের শিক্ষকদের কাছে নালিশ করবো।

তারপর তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং ছবি তোলেন। বিদায় বেলায় পরীমণি বলেন, বিকাল বেলায় আবারও এসো।

এই ভিডিও পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘আমার জন্য সকাল সকাল নানু বাড়ির উঠানে একরাশ ভালোবাসার ছড়াছড়ি! কি লাগে এক জীবনে আর! আমি তোমাদেরই লোক। এই আমার পরম পাওয়া।’

এদিকে নানার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার স্মরণে পিরোজপুরে ওই বাড়িতে থাকছে নানান আয়োজন। এরই মধ্যে ভিডিও পোস্ট করে পরীমণি জানিয়েছেন, মাটির চুলায় নিজ হাতে রান্না করছেন তিনি। নিশ্চয়ই প্রথাগত নিয়মে দোয়ার আয়োজনও থাকবে। বাড়ির মানুষের জন্য পায়েস রান্না করবেন তিনি, জানিয়েছেন সেকথাও।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আজমী

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park