1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে চাই সমৃদ্ধ বাংলাদেশ: ফয়সল চৌধুরী

  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

রিমন আহমদ সিলেট: সিলেট-৬ গোলাপগঞ্জ-বিয়ানীবাজর আসনে বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, ‘১৯৭৫ সালের ৭ নভেম্বর আধিপত্যবাদী চক্রের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আমাদের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার দৃঢ় প্রত্যয় বুকে নিয়ে সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিলো। তাদের ঐক্যবদ্ধ বিপ্লবের মাধ্যমেই সেদিন রক্ষা পেয়েছিল আমাদের সদ্য অর্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব।’

তিনি বলেন, ‘৭৫ সালের ৭ নভেম্বরের আগের কয়েকদিনের দুঃস্বপ্নের প্রহর শেষে সিপাহী-জনতা ক্যান্টনমেন্টের বন্দিদশা থেকে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের স্বপদ্রষ্টা এবং বিএনপির প্রতিষ্ঠাতা সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমকে মুক্ত করে দেশ পরিচালনার গুরু দায়িত্ব অর্পণ করেছিলেন। তাই ৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনের এক অনন্য ঐতিহাসিক তাৎপর্যমণ্ডিত স্মরনীয় দিন।’

তিনি শুক্রবার (৮ নভেম্বর) বিকালে বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান রুমেলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ফয়সল চৌধুরী আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম প্রশ্নাতীত। তিনি একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে চেয়েছিলেন। তাঁর আদর্শ বাস্তবায়নে আমাদেরকেও একটি স্বনির্ভর ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। গোলাপগঞ্জ- বিয়ানীবাজারের কাংখিত উন্নয়ন নিশ্চিত করতে ঐক্যের বিকল্প নেই।’
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিয়ানীবাজারের ১০টি ইউনিয়ন ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনসমুহের সর্বস্থরের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park