1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

রোনালদোকে টপকে রেকর্ড গড়লেন মেসি

  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদো। দুজনের ভেতর চলতেই থাকে রেকর্ড ভাঙা-গড়ার খেলা। একজন একদিক দিয়ে রেকর্ড গড়েন, সেটি আবার অন্যদিক দিয়ে ভেঙে দেন অপরজন।

এইতো কিছুদিন আগেই আয়ের রেকর্ডে মেসিকে পেছনে ফেলেছিলেন রোনালদো। সেই ক্ষোভেই হয়তো মেসিভক্তরা আর্জেন্টাইন এই খুদে তারকার হয়ে গড়লেন অনন্য এক রেকর্ড।

ফুটবলে এতদিন ২৪ ঘণ্টায় সর্বাধিক জার্সি বিক্রি হওয়ার রেকর্ডটি ছিল সিআর সেভেনের। পর্তুগিজ এই তারকা দ্বিতীয় দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর গড়েছিলেন এই রেকর্ড।

এবারে রোনালদোর সেই রেকর্ড চোখের পলকে ভেঙে দিলেন লিও। ২৪ ঘণ্টায় সর্বাধিক বিক্রি হওয়া জার্সির রেকর্ডটির মালিক বর্তমানে আর্জেন্টাইন এই জাদুকর।

এমএলএস’র ই-কমার্স সহযোগী ফ্যানাটিকসের তথ্যমতে গত ২৪ ঘণ্টায় মেসির ইন্টার মিয়ামির ১০ নম্বর জার্সিটি সর্বাধিক পরিমাণে বিক্রি হয়েছে। এমনকি গত এক সপ্তাহে সেই জার্সি বিক্রির পরিমাণ বেড়েছে ৬ গুণ। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন বিষয়টি নিশ্চিত করেছে তাদের এক প্রতিবেদনে।

জার্সি বিক্রির এই রেকর্ডে মেসি রোনালদোকে ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি পেছনে ফেলেছেন টম ব্র্যাডি ও বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমসকে।

২০২০ সালে ট্যাম্পা বে বুকানিয়ার্সে যোগ দেওয়ার পর ব্র্যাডির জার্সি কেনার হিড়িক পড়ে গিয়েছিল। তিনি ভাগ বসিয়েছিলেন লেব্রন জেমসের রেকর্ডে। তাদের টপকে শীর্ষস্থান নিশ্চিত করলেন মেসি।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জুতি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park