1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

ভারমুক্ত হলেন গোলাপগঞ্জের লুৎফুর রহমান

  • প্রকাশের সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরীর মতো ভারমুক্ত হয়েছেন গোলাপগঞ্জের লুৎফুর রহমানও। তিনি দীর্ঘদিন থেকে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

রোববার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা তাকে ভারমুক্ত ঘোষণা করেন।

সভায় উপস্থিত একাধিক সূত্র জানিয়েছে, দেশের কোন এক জেলার একজন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাকে ভারমুক্ত ঘোষণা করে পূর্ণ সাধারণ সম্পাদকের মর্যাদা দেয়ার আহ্বান জানালে দলীয় সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় উপস্থিত প্রত্যেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে ভারমুক্ত ঘোষণা করে পূর্ণ সভপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করেন।

তাঁর এই ঘোষণাকে হাততালি দিয়ে স্বাগত জানান উপস্থিত নেতৃবৃন্দ।

রোববার সকাল সাড়ে ১০টায় গণভবনে শুরু হওয়া বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ সারাদেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা ও পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক অংশগ্রহণ করেন।

মূলতঃ মাঠ পর্যায়ে কাজ করা আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল আরও দৃঢ় ও চাঙা করতে এই বিশেষ বর্ধিত সভা আহ্বান করে আওয়ামী লীগ।

উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরীর মৃত্যুর পর গত বছরের (২০২২) ফেব্রুয়ারি মাস থেকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছিলেন লুৎফুর রহমান।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ/ জুতি

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park