1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সংগঠনবিরোধী কর্মকাণ্ডে যুবদলের ৪ নেতাকে বহিষ্কার

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

নীলফামারী :নীলফামারীর ডিমলা উপজেলায় সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদলের চার নেতাকে প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়াও একজনকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) নীলফামারী জেলা যুবদলের দফতর সম্পাদক নুরুল হক ডালিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এ ঘটনায় বহিষ্কৃতরা হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ডিমলা সদর ইউনিয়নের আহ্বায়ক মো: সোহাগ খান লোহানী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: আবু তাহের ও খালিশা চাপানী ইউনিয়ন যুবদলের সদস্যসচিব সামিউল ইসলাম শিমুল এবং ডিমলা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিককে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিষ্কৃত নেতাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দলীয় পদ-পদবী ব্যবহার না করার জন্য আদেশ দেয়া হয়। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখারও অনুরোধ করা হয়েছে।

এছাড়া আবু বক্কর সিদ্দিক নামে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়কের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না তা পত্র ইস্যুর তারিখ থেকে পাঁচ দিনের মধ্যে লিখিত জবাব প্রদানের নির্দেশ দেয়া হয়েছে।

নীলফামারী জেলা যুবদল সভাপতি এ এইচ এম সাইফুল্লাহ রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসন চৌধুরী ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরাহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park