1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আলী আক্তার এর পূজা মণ্ডপ পরিদর্শন

  • প্রকাশের সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪

রিমন আহমদ সিলেট : গোলাপগঞ্জ উপজেলার হিন্দু ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আলী আক্তার।

শনিবার ১২ অক্টোবর রাত ৮ ঘটিকার সময় ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতা-কর্মীদের সাথে নিয়ে গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পাত্তন, পূর্ব ভাগ ও দক্ষিণ ভাগ নাথ পাড়া গ্রামের সার্বজনীন দূর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে আলী আক্তার বলেন, হিন্দু ভাইবোনদের পূজা পালনে যেন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য প্রশাসনসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আপনাদের পাশে আছে। আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মীয় উৎসব পালন করবেন।

সনাতন সম্প্রদায়ের প্রতি কোথাও কোন ধরনের হামলা হয় অপরাধীদের কঠোর হস্তে দমন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ এলাকার প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করে যাচ্ছি।

আপনাদের যেকোনো প্রয়োজনে যুবদলের নেতৃবৃন্দকে ডাকলে আপনারা আমাদের পাশে পাবেন। কেউ যদি দলের নাম ভাঙিয়ে কোথাও অরাজকতা সৃষ্টি করে প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আহমদ চৌধুরী, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সেলিম আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আজিজুল হক স্বপন, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি জাকির আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন যুবদল নেতা শাহিন আহমদ, ইফতেখার আহমদ মান্না, আলতাফ হোসেন, রিফাত উদ্দিন চৌধুরী, হোসেন আহমদ, জিয়াউর রহমান, সুমন আহমদ, অপু আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদল নেতা, স্বপন আহমদ, মারজান আহমদ, সুমন আহমদ, সাঈদ আহমদ,তৌহিদ আহমদ, আহমদ আল সুমন প্রমুখ ।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park