1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নারী বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ানোর সঠিক ছিল

  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :এবারের নারী বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ২৪ থেকে বাড়িয়ে ৩২টি করা হয়। যা নিয়ে বেশ সমালোচনা মুখে পড়তে হয় ফিফাকে। কেউ কেউ একথাও বলেছে গ্রুপ পর্বে বেশিরভাগ ম্যাচই হবে একপেশে। কিন্তু বাস্তবে তা হয়নি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে আয়োজিত বড় পরিসরের এই বিশ্বকাপে বেশ কিছু অঘটন ইতিমধ্যেই দেখে ফেলেছে ফুটবল বিশ্ব। ফিফা নারী বিভাগের প্রধান কর্মকর্তা সারাই বারেমানের মতে একের পর এক অঘটন এটাই প্রমাণ করে যে, দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত একেবারে সঠিক ছিল।

ব্রাজিলকে পেছনে ফেলে জ্যামাইকা গ্রুপ পর্বের বাধা পেরিয়েছে। মরক্কো ও কলম্বিয়াকে নক আউট পর্বে জায়গা করে দিতে জার্মানি ও দক্ষিণ কোরিয়া বিদায় নিয়েছে। নাইজেরিয়া গ্রুপ পর্বে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৩-২ গোলে হারিয়ে অঘটন ঘটিয়েছে। নারী বিশ্বকাপে প্রথম জয় পেয়েছে মরক্কো, জ্যামাইকা ও ফিলিপাইন।

ইএসপিএনকে বারেমান জানিয়েছেন, দলের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত যে শতভাগ সঠিক ছিল তা ইতিমধ্যেই প্রমাণিত। তিনি বলেছেন, ‘বিশ্বকাপে দলের সংখ্যা ৩২’এ উন্নীত করাটা ছিল আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত একটি সিদ্ধান্ত। এতে শুধুমাত্র মূল পর্বে অংশ নেওয়া দলগুলোই প্রভাবিত হয়নি। বরং বাছাইপর্বে খেলা দলগুলোই উপকৃত হয়েছে। ক্রমাগত উন্নতির পথে থাকা নতুন দলকে আমার খুঁজে পেয়েছি। গ্রুপ পর্বের ফলাফলই সব বলে দিচ্ছে। সত্যিকার অর্থেই আমি দলগুলোকে নিয়ে দারুণ খুশি।’

বারেমান আরও বলেছেন, ‘আমার কাছে মনে হয় আমরা এবারের বিশ্বকাপে দলগুলোর মধ্যে পার্থক্য কমে আসার প্রক্রিয়া দেখেছি। এটা আমাকে সত্যিই সন্তুষ্ট করেছে। ফ্রান্সে অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলা আটটি দলের সাতটিই ছিল ইউরোপের। সেখানে ইউরোপিয়ান আধিপত্য স্পষ্টভাবে ফুটে উঠেছিল। কিন্তু এবার ইউরোপিয়ান বেশ কিছু বড় দল গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। এতে অন্য অঞ্চলের নারী ফুটবলের উন্নতি প্রমাণিত হয়।’

সিলেট আলাপ/ জাফর

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park