1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেট সিরাতুন্নবী ও ঈদে মিলাদুন্নবী দ্বন্ধে যে এলাকায় ১৪৪ ধারা জারি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেট বিভাগরে একটি উপজেলায় ৪ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। দুটি ধর্মীয় সংগঠনের মুখোমুখি অবস্থানের কারণে ১৪৪ ধারা জারি করা হয়।

জানা গেছে, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে ৪ দিনের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট ফারজানা আক্তার মিতা এ আদেশ দেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শায়েস্তাগঞ্জ আহলে সুন্নাত উলামা পরিষদ ২৮ সেপ্টেম্বর থেকে সিরাতুন্নবী (সা.) মাহফিলের প্রস্তুতি নেয়। একই স্থানে একই তারিখে দক্ষিণ হবিগঞ্জ আহলে সুন্নাত ঐক্য পরিষদ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আয়োজনের ঘোষণা দেয়। বিষয়টি সুরাহা করার জন্য উপজেলা নির্বাহী অফিসার রাজনৈতিক নেতাদের উপস্থিতি বৈঠক করেন। উভয়পক্ষ অনুষ্ঠান করার ব্যাপারে অনড় থাকায় ২৬ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিংয়ে সব ধরণের সভা সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করা হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আবরাহাম

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park