1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

হাসিনার বিচার না হলে দেশের মানুষ আন্দোলনের সুফল পাবে না: এ্যানি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় দেশের মানুষ আন্দোলনের সুফল পাবে না বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শহীদ পারভেজ হোসেনের কবর জিয়ারত শেষে এই কথা বলেন তিনি।

এ্যানি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে যারা শহীদ হয়েছেন। তাদের সবার পরিবারকে রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করতে হবে। হাসিনার আমলে দায়ের করা ছাত্রজনতার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে।

দলীয় নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, সময় পাল্টেছে। এখন আর পুরান ধারার রাজনীতি করার সুযোগ নেই। সবাইকে নতুন বাংলাদেশ গড়ার জন্য নতুন ধারার রাজনীতিতে যুক্ত হতে হবে। নতুন যারা রাজনীতিতে এসেছে, তাদের জোরালো ভূমিকা রাখতে হবে। বিগত সরকারের পেটুয়া বাহিনীর মতো হলে চলবে না। কাউকে আইন হাতে তুলে নিতে দেওয়া হবে না। অপরাধীদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দিতে হবে।

পরে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি শহীদ পারভেজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এ সময় শহীদ পারভেজের বাবা নবীউল্লা উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আমার ছেলে শহীদ হয়েছে। বাংলার জমিনে এভাবে আর যেন কোনো মায়ের বুক খালি না হয়, কোনো বাবা যেন সন্তানহারা না হয়। আমি খুনি হাসিনার ফাঁসি চাই।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ভুঁইয়া, অহিদ উদ্দিন হ্যাপি চৌধুরী, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক ভিপি বেল্লাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক ইউছুফ ভুঁইয়া এসময় উপস্থিত ছিলেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আনিসা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park