1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

‘মেয়ে থেকে ছেলে’ হয়ে গেলেন জান্নাতি

  • প্রকাশের সময় : রবিবার, ৬ আগস্ট, ২০২৩

সিলেট আলাপ ডেস্ক :বয়স ১৭, নাম জান্নাতি আক্তার। এবার ২০২৩ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন। এরপরই তার জীবনে আসে এক বড় পরিবর্তন। দুই সপ্তাহের ধারাবাহিক পরিবর্তনে ‘মেয়ে থেকে ছেলে’ হয়ে গেলেন তিনি। বগুড়ার গাবতলী উপজেলার বড় গোড়দহ পাড়ায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে।

দুই সপ্তাহ আগে থেকেই তার শারীরিক পরিবর্তন ঘটলেও গত মঙ্গলবার (১ আগস্ট) এ ঘটনা জানাজানি হয়। এরপর থেকেই এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত হওয়া জান্নাতিকে একনজর দেখতে প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছে তাদের বাড়িতে।

দরিদ্র পরিবারের সন্তান জান্নাতির বাবা জহুরুল ইসলাম পেশায় একজন কৃষক। তার মা শিল্পী বেগম একজন গৃহিণী। তাই পরিবারকে সহযোগী করতে নিজেই পড়াশোনা পাশাপাশি বাড়ির সামনে মুদি দোকান দিয়ে বসেছেন। তবে দরিদ্রতাকে জয় করে ছোট থেকে জান্নাতির স্বপ্ন চিকিৎসক হওয়ার।

জান্নাতির মা শিল্পী বেগম জানান, তার মেয়ে এবার উপজেলার গাবতলী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে। গত মঙ্গলবার তিনি তার মেয়ের শারীরিক পরিবর্তনের কথা জানতে পারেন। পরে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে পরীক্ষা নিরীক্ষা শেষে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। খবরটি ছড়িয়ে পড়লে দিনরাত মানুষ ভিড় করছে তাকে দেখার জন্য। এখন তার শারীরিক গঠন পুরুষের মতো। এ ছাড়া চেহারাতেও পরিবর্তন এসেছে। মেয়ে থেকে ছেলে হওয়ার পর তার নাম রাখা হয়েছে জান্নাতুল ফেরদৌস।

মেয়ে থেকে ছেলে হওয়া জান্নাতি আক্তার বলেন, গত দুই সপ্তাহ পূর্ব থেকেই এমন কিছু ঘটছে বলে আন্দাজ করেছিলাম। কিন্তু লোক-লজ্জায় তখন কিছু বলতে পারিনি। এ নিয়ে আমি খুশি। আল্লাহ যা করেছেন ভালোর জন্যই করেছেন। প্রতিবেশী, আত্মীয়-স্বজনরা বিষয়টিকে স্বাভাবিকভাবেই দেখছেন ও সবাই সহযোগিতা করেছেন। সামনে আমার কলেজে ভর্তি হতে হবে। তাই আমি চাই নাম পরিচয় নিয়ে যেন কোনো জটিলতা তৈরি না হয়। বড় হয়ে আমি চিকিৎসক হয়ে আমাদের মতো গরীব মানুষদের সেবা করতে চাই। এজন্য বিত্তবানরা পাশে দাঁড়ালে স্বপ্ন পূরণ সহজ হবে।

গাবতলী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাদিদ হাসান শোভন জানান, এই খবরে এলাকাজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। সবাই আমরা বিষয়টিকে সৃষ্টিকর্তার নিদর্শন ও স্বাভাবিক হিসেবেই দেখছি। জান্নাতিকে স্থানীয়ভাবে সবরকম সহযোগিতা করা হবে। এছাড়াও সে অনেক মেধাবী তাই বিত্তবানদের প্রতি অনুরোধ থাকবে তার পাশে দাঁড়ানোর জন্য।

৫০ শয্যা বিশিষ্ট গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সুবা সাইয়ারা বলেন, নানা কারণে জেন্ডার ট্রান্সফরমেশন হতে পারে। এরমধ্যে হরমন জনিত কারণ অন্যতম। চিকিৎসা বিজ্ঞানে এমনটি খুব কম হলেও অস্বাভাবিক কিছু নয়। এখন জান্নাতির জন্য চিকিৎসা প্রয়োজন।

সিলেট আলাপ/ তামান্না

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park