1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

রাহেল সিরাজ এখন কলকাতায়!

  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন এবং দেশত্যাগের পরই সিলেটের আওয়ামী লীগের সাবেক এমপি, প্রতিমন্ত্রী ও দলের প্রভাবশালী নেতারা আত্মগোপনে চলে গেছেন। দেখা মিলছে না দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদেরও। এরমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজের একটি ভিডিও। নেটিজেন বলছেন এই ভিডিওটি ভারতের কলকাতা শহরের।

সূত্র জানায়, সরকার পতনের পর ৬ আগস্ট সিলেট সীমান্ত দিয়ে ভারতে পাড়ি জমান জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহানগর শাখার সাধারণ সম্পাদক নাঈম আহমদ। মেঘালয়ের রাজধানী শিলংয়ে তারা অবস্থান করছেন বলে জানা গেছে। অসংখ্য হত্যা মামলাও হয়ে তাদের বিরুদ্ধে। এরমধ্যেই জানা গেলে রাহেল সিরাজ কলকাতায় অবস্থান করছেন।

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ কলকাতা শহরের মধ্যে হাঁটাহাঁটি করছেন। একপর্যায়ে একটি দোকানে গিয়ে দাঁড়িয়ে একজনের সঙ্গে কথা বলতে দেখা গেছে। তবে ঐ ব্যক্তি পরিচয় শনাক্ত হওয়া যায়নি।

ভিডিওতে কলকাতার আভিজাত্য হলুদ ট্যাক্সিও দেখা গেছে। ভিডিওটি কলকাতা শহরের নিউ মার্কেট এলাকা বলে ধারণা করা হচ্ছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// আমিন

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park