1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

গোপনে ভিডিও, এলডিপি প্রেসিডিয়াম সদস্য বহিষ্কার

  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে মতবিনিময়ের সময় গোপনে ভিডিও ধারণ করায় দলের প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশিরকে সাময়িকভাবে বহিষ্কার করেছে এলডিপি।

শনিবার (৩১ আগস্ট) রাতে দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এলডিপি’র দপ্তর সম্পাদক অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘শনিবার (৩১ আগস্ট) বিকাল ৫টায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচনা চলাকালীন বিনা অনুমতিতে গোপনে দলের মহাসচিব রেদোয়ান আহমেদের বক্তব্য নেয়ামুল বশির ভিডিও রেকর্ড করেন, যাহা গর্হিত অপরাধ।

তার এই অপরাধ প্রমাণিত হওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। এ ছাড়াও কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে আগামী ৭ কার্যদিবসের মধ্যে যথাযথ কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।’

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মার্জান

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park