
নিউজ ডেস্ক : ভারত থেকে আসা উজানের নদীগুলোর বাঁধ খুলে দেয়ায় নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেট, খাগড়াছড়িসহ দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি জেলা পাহাড়ি ঢল ও বন্যার কবলে পড়েছে। একইসঙ্গে, দেশের উত্তরাঞ্চলেও বন্যার দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোলাপগঞ্জ উপজেলা শাখা, সিলেট।
বন্যার এই ভয়াবহ পরিস্থিতিতে দলমত নির্মিশেষে অসহায় বানবাসি মানুষের পাশে এসে দাড়িয়েছে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ।
এবারের জন্মাষ্টমীর ব্যয় কমিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ নগদ পঁচিশ হাজার(২৫০০০/-) টাকা দান করল বানবাসী মানুষদের কল্যাণ তহবিলে।
বৃহস্পতিবার (২৯ আগষ্ট) গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন মহোদয়ের কার্যালয়ে বানবাসী মানুষদের কল্যাণ তহবিলে নগদ অর্থ দানকারেন পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি অনিল কান্ত পাল, সহ-সভাপতি প্রমোদ রঞ্জন দাস,কাজল কান্তি দাশ, সাধারণ সম্পাদক রজত কান্তি দাশ ও রাজু দেব প্রমুখ।