1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী বাবা-ছেলে নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :মালয়েশিয়ার পাহাং রাজ্যে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী বাংলাদেশী শ্রমিক মোহাম্মদ আদম ও তার ছেলে নিহত হয়েছেন। হারিয়ান মেট্রোর এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (১৬ আগস্ট) ভোরে স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ প্রধান সুপারিনটেনডেন্ট জুকরি মুহাম্মদ জানান, করাতকল শ্রমিক মোহাম্মদ আদম (৩৯) এবং তার সৎ ছেলে মুহাম্মদ ফাইক আকওয়া আবদুল্লাহ (৯) মোটরসাইকেলযোগে স্কুলে যাচ্ছিলেন। পথে একটি গর্ত এড়ানোর চেষ্টা করলে বিপরীত লেন দিয়ে আসা পেরোদুয়া গাড়ির সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাবা ও তার সৎ ছেলে নিহত হন। এ ছাড়া পেরোদুয়া অ্যাক্সিয়া গাড়িতে থাকা ৪১ বছর বয়সি এক নারী ও তার ৫ বছর বয়সি ছেলে আহত হন।

জুকরি বলেন, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জেরানতুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তদন্তের সুবিধার্থে পুলিশ পেরোদুয়া অ্যাক্সিয়া গাড়ি চালকের একটি বিবৃতি রেকর্ড করবে। দেশটির সড়ক পরিবহন আইন ধারায় মামলাটি তদন্ত করা হচ্ছে বলে পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// ফয়ছাল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park