1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

নীরবতা ভাঙলেন জেমস-পার্থ

  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :শিক্ষার্থীদের চলমান আন্দোলনের পক্ষে অবস্থান নিয়েছেন দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এরমধ্যে শোবিজ অঙ্গনেরও তারকারাও রয়েছেন। এবার এই আন্দোলন নিয়ে নীরবতা ভাঙলেন দেশের শীর্ষ ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস ও পার্থ বড়ুয়া। শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে বেশির ভাগ মানুষ ফেসবুক ওয়ালে প্রোফাইল ও কাভার ফটোতে লাল রং দিয়ে রেখেছেন। সেই তালিকায় যোগ দিয়েছেন জেমস। লাল রঙের মাঝখানে বাংলাদেশের মানচিত্রের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন তিনি সম্প্রতি। মুহূর্তেই তার এই ছবি ভাইরাল হয়ে যায়। একইদিনে সোলস ব্যান্ডের প্রধান পার্থ বড়ুয়া সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখেন, আর কিন্তু চুপ থাকা উচিত হবে না মনে হচ্ছে। এর আগে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত বুধবার এক ফেসবুক পোস্টে হেভি মেটাল ব্যান্ড ক্রিপটিক ফেইট জানিয়েছে, তারা এবার জয় বাংলা কনসার্টে গাইবে না। একই সুরে সুর মিলিয়েছে আরও কয়েকটি ব্যান্ড।

এদিকে শিল্পী, গীতিকার, সুরকারসহ সংগীতাঙ্গনের অনেকেই শিক্ষার্থীদের আন্দোলনের পক্ষে নিজেদের অবস্থান জানান দিয়েছেন। এদিকে চলমান ছাত্র আন্দোলনে সংহতি জানিয়ে ‘দৃশ্যমাধ্যম শিল্পীসমাজ’-এর ব্যানারে রাজপথে নামেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটারসহ শোবিজের নানা অঙ্গনের শিল্পী ও কর্মীরা। এ তালিকায় ছিলেন মামুনুর রশীদ,
মোশাররফ করিম, ইরেশ যাকের, সিয়াম আহমেদ, আজমেরী হক বাঁধন, মোস্তফা মনওয়ার, সাবিলা নূর, রাফিয়াত রশিদ মিথিলা, নাজিয়া হক অর্ষা, শ্যামল মাওলা, নির্মাতা নূরুল আলম আতিক, আকরাম খান, অমিতাভ রেজা চৌধুরী, মাতিয়া বানু শুকু, রেদওয়ান রনি, আশফাক নিপুণ, আদনান আল রাজিব, পিপলু আর খান, সৈয়দ আহমেদ শাওকী প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// ফয়ছাল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park