1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

এশিয়া কাপ: বাংলাদেশের ম্যাচ সেপ্টেম্বরে

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

সিলেটের আলাপ ডেস্ক :এশিয়া কাপের সূচি চূড়ান্ত করার কথা ছিল গত শুক্রবার (১৪ জুলাই), কিন্তু সেটা এখন পর্যন্ত হয়ে ওঠেনি নানা কারণে। তবে ইতোমধ্যে একটি খসড়া সূচি প্রকাশ করেছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো।

তাদের প্রকাশ করা সূচিতে নির্ধারিত সময়ের একদিন আগে অর্থাৎ, ৩০ আগস্ট খেলা শুরুর তারিখ উল্লেখ করা হয়েছে। মুলতানে অনুষ্ঠিত হবে ম্যাচটি। যেখানে পাকিস্তানের প্রতিপক্ষ হিসেবে থাকবে নেপাল। পরের ম্যাচে ২ সেপ্টেম্বর দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি হবে; শ্রীলঙ্কার ক্যান্ডিতে। ৩ সেপ্টেম্বর বাংলাদেশ নামবে আফগানিস্তানের বিপক্ষে; লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

আসরজুড়ে সর্বমোট ১৩ ম্যাচ খেলা হবে। পাকিস্তানের সময় ১টা ৩০মিনিটে শুরু হবে প্রত্যেক ম্যাচ। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত ও নেপাল। আর ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ‍দুই গ্রুপের শীর্ষ দুই দল সুপার ফোরে খেলবে। সেখান থেকে দুই দল যাবে ফাইনালে। ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসরটি হবে ৫০ ওভার ফরম্যাটে।

টুর্নামেন্টের সূচি একদিন আগালেও ফাইনাল নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হবে বলে উল্লেখ করেছে ক্রিকইনফো। ১৭ সেপ্টেম্বর এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এবারের আসর।

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park