1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

আমিরাতে অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা

  • প্রকাশের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত সরকার অবৈধ প্রবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দুই মাস কোন রকম জেল জরিমানা ছাড়া যারা পূর্বে আমিরাতে রেসিডেন্সি ভিসায় ছিলেন এবং বর্তমানে অবৈধভাবে অবস্থানকারী অভিবাসীরা আমিরাত ছাড়তে পারবেন। কিংবা এদেশে অবস্থানকে বৈধ করার সুযোগ পাবেন বলে জানায় আমিরাতের ‘ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ’ কর্তৃপক্ষ।

এদিকে বাংলাদেশ মিশনগুলো এ বিষয়টিকে ইতিবাচক বলে জানিয়েছে। অবৈধ হওয়া বাংলাদেশিরা আইন কানুনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই সুবর্ণ সুযোগকে কাজে লাগাতে পারবেন বলে তারা জানিয়েছেন।

২০২০-২১ সালে করোনা পরবর্তী সময়ে হাজার হাজার বাংলাদেশি ভিজিট এবং অন্যান্য ভিসায় সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন। ভিজিটে আসা এসব বাংলাদেশিদের মধ্যে অনেকে ভিসা চেঞ্জ করে কর্মসংস্থানের সুযোগ পেলেও কেউ কেউ ভিজিট ভিসার মেয়াদ চলে যাওয়ায় অবৈধ হয়ে পড়েন। এ সংখ্যা প্রায় কয়েক হাজারের উপরে হবে বলে ধারণা করা হচ্ছে সংশ্লিষ্টদের।

প্রসঙ্গত, আমিরাতে ২০১৮ সালের সাধারণ ক্ষমার সময় ৫০ হাজার বাংলাদেশি সুবিধা পেয়েছিলেন বলে জানিয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// ফয়ছাল

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park