1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

দিনের কোন সময় চা-কফি খাওয়া ঠিক নয়

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :কাজের ফাঁকে ফাঁকে অনেকেরই সারাদিনে এক বা দু’কাপ নয়, কয়েক কাপ পর্যন্ত চা বা কফির পানের অভ্যাস আছে। বিশেষজ্ঞদের মতে, বারবার চা-কফি খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। বিশেষ করে দিনের এমন অনেক সময় আছে যখন চা-কফি পানে স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। যেমন-

১. সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই চা বা কফি না খাওয়াই ভালো। খালিপেটে শরীরে ক্যাফিন গেলে কর্টিসল উৎপাদন বাধাপ্রাপ্ত হয়। এর ফলে উৎকণ্ঠা, উদ্বেগ দেখা দেয়। ফলে মানসিক চাপ অনুভূত হয়।

২. খাবারের সঙ্গে চা বা কফি পান না করাই ভালো। এতে অ্যাসিডিটি হতে পারে। হজমে সমস্যা দেখা দিতে পারে। চায়ের সঙ্গে প্রোটিন খেলে অ্যাসিডিটির কারণে খাবার হজম হয় না। খাবার খাওয়ার এক ঘণ্টা আগে এবং পরে চা-কফি পান করুন।

৩. অনেকে ছুটির দিনে দুপুরে খেয়ে ঘুম দেন। এরপর সন্ধ্যায় চা-কফি পান করেন। এই অভ্যাস ঘুমের জন্য ক্ষতিকর। রাতে ঘুমাতে যাওয়ার ছয় ঘণ্টা আগে থেকে ক্যাফিন পান বন্ধ রাখলে ভাল ঘুম হয় বলে মত বিশেষজ্ঞদের। এতে হজমের সমস্যাও হবে না।

৪. কোনও কিছুই অতিরিক্ত ভালো নয়। দিনে দু’কাপের বেশি কফি পান না করাই ভালো। এতে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দেয়।

৫. কোলেস্টেরল থাকলে কফি পান করা ঠিক নয়। এতে খারাপ কোলেস্টেরল বাড়ে।

৬. অনেকের কাছে চা-কফি নেশা মতো। এ অভ্যাস ছাড়াতে প্রথমে সপ্তাহে ৪-৫ দিন, পরে তা আরও কমিয়ে আনার চেষ্টা করুন। এর পরিবর্তে গ্রিন টি-র দিকে ঝুঁকতে পারেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// নাহিদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park