1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

টেস্ট খেলতে পাকিস্তানে যাবেন সাকিব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :পাকিস্তান গিয়ে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। ওই টেস্টের দল এখনও ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকরা। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, টেস্ট খেলতে পাকিস্তানে যাবেন সাকিব।

টি-২০ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্র ও কানাডার লিগে ব্যস্ত সময় করা সাকিবের টেস্ট খেলার বিষয়ে বুধবার সংবাদ মাধ্যমকে জালাল ইউনুস বলেন, ‘সাকিব টেস্ট খেলবে। বোর্ড ও নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। আমার সঙ্গেও কথা হয়েছে তার।’

টেস্ট সিরিজের আগে চট্টগ্রামে ক্যাম্প করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। মুমিনুল-মুশফিকরা তো অনুশীলনের অংশ হিসেবে পাকিস্তানে ‘এ’ দলের সঙ্গে চার দিনের ম্যাচ খেলতে যাচ্ছেন। অথচ সাকিব পাকিস্তানে যাওয়ার আগে দেশে দলের সঙ্গে অনুশীলন করবেন কিনা তা নিশ্চিত নয় বিসিবি।

জালাল ইউনুস বলেন, ‘সময় না থাকলে দুবাই থেকে সে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দিতে পারে। তবে তাকে বলা হয়েছে, ঢাকায় এসে দু-এক দিন অনুশীলন করে দলের সঙ্গে যেতে।’

বিশ্বকাপের পরে সাকিবের পরিকল্পনার বিষয়ে জানতে চাওয়া হলে জানান, একটা-দুইটা সিরিজ ধরে এগোতে চান তিনি। লম্বা পরিকল্পনা করে এগোনোর মতো পর্যায়ে তিনি নেই। যে কারণে তিনি শুধু পাকিস্তান সফর পর্যন্ত প্রাথমিক পরিকল্পনা সেট করেছেন বলেও উল্লেখ করেন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// নাহিদ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park