1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বাংলাদেশের আম আমদানির ঘোষণা দিয়েছে চীন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুলাই, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :গত এপ্রিল মাসে চীনের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে তাজা আম আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এর তিন মাসের মধ্যেই বাংলাদেশ থেকে আম রপ্তানির প্রাতিষ্ঠানিক বাধা দূর করতে পরিপত্র জারি করেছে দেশটির কাস্টমস প্রশাসন।

গত শুক্রবার চীনের কাস্টমস প্রশাসন আম আমদানির বিষয়ে পরিপত্র জারির মাধ্যমে অনুমোদন দিয়েছে। এই পরিপত্রে বাংলাদেশ থেকে তাজা আম আমদানির জন্য ফাইটোস্যানিটারি প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত ঘোষণা দিয়েছে চীন।

জানা গেছে, গত এপ্রিলের শেষের দিকে সচিবালয়ে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদের সঙ্গে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাতের সময় আম রপ্তানির বিষয়ে বিস্তারিত আলোচনা ও পরিকল্পনা গ্রহণ করা হয়। সেই বৈঠকে বলা হয়, বাংলাদেশ থেকে এ বছরই আম নিতে চায় চীন। চীনের একটি রপ্তানি প্রতিনিধিদল আম পাকার মৌসুমে বাংলাদেশে আমবাগান ও উৎপাদন কার্যক্রম পরিদর্শন করবে। জুন মাসের প্রথম দিকে এই প্রতিনিধিদল বাংলাদেশে আসবে।

এই প্রতিনিধিদলের প্রতিবেদনের ভিত্তিতে চীনের কাস্টমস বিভাগ বাংলাদেশ থেকে আম আমদানির বিষয়ে চূড়ান্ত অনুমোদন প্রদান করবে। ওই বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মলয় চৌধুরী, যুগ্ম সচিব মো. মাহমুদুর রহমান, চীনা দূতাবাসের ইকোনমিক ও কমার্শিয়াল কাউন্সেলর সঙ ইয়াং প্রমুখ উপস্থিত ছিলেন।

সেই পরিপ্রেক্ষিতে সোমবার (২৯ জুলাই) বাংলাদেশে অবস্থিত চীনের দূতাবাস থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ জুলাই ২০২৪ তারিখে চীন ও বাংলাদেশের দুই নেতার সাক্ষীতে ‘বাংলাদেশ থেকে চীনে তাজা আম রপ্তানির জন্য ফাইটোস্যানিটারি রিকোয়ারমেন্টস প্রটোকল’ স্বাক্ষর করা হয়, যা এটি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতায় পারস্পরিক উপকার করবে।

উল্লেখ্য, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, বাংলাদেশে প্রতিবছরই আমের উৎপাদন বাড়ছে। ২০২১-২২ অর্থবছরে আমের উৎপাদন ১২ লাখ টন হলেও গত ২০২২-২৩ অর্থবছরে উৎপাদন ছিল প্রায় ১৫ লাখ টন।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// পিয়াস

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park