1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ২

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুলাই, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :গাইবান্ধার পলাশবাড়ীতে‌ বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুলাই) দুপুরে পলাশবাড়ী-কাশিয়াবাড়ী সড়কের গোয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার গৃধারীপুর এলাকার মন্টু মিয়ার ছেলে সাগর মিয়া (২০) ও একই উপজেলার দুবলা গাড়ি গ্রামের আব্দুর রশিদ সরকারের ছেলে নাঈমুর রহমান স্বচ্ছ (১৯)।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আনিসুর রহমান জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা তিন যুবককে হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়। অপর দুই যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

পলাশবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) লাইসুর রহমান জানান, পলাশবাড়ী থেকে তিন যুবক একটি মোটরসাইকেলযোগে কাশিয়াবাড়ীর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে গোয়ালপাড়া নামক এলাকায় আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন ওই তিন যুবক।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সাগর মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়। এরপর গুরুতর আহত সামিউল ইসলাম ও নাঈম রহমান স্বচ্ছ নামে অপর দুই যুবককে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নাঈমুর রহমানের মৃত্যু হয়।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// পিনা

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park