1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

শাকিব খানের নতুন খেলা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :এবার বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘দরদ’ সিনেমাটি। ঈদ বা উৎসবের বাইরে মুক্তি পেতে যাচ্ছে এ সিনেমাটি। ‘দরদ’ সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করলেন নায়ক নিজেই। এই সুবাদে ফের দেখার পালা, ঈদের বাইরে শাকিব খান কতটা উৎসবের আমেজ আনতে পারেন প্রেক্ষাগৃহে।

এদিকে সেপ্টেম্বর মাসের কথা উল্লেখ করলেও সুনির্দিষ্ট কোনো তারিখ জানাননি শাকিব খান। গতকাল সন্ধ্যায় শাকিব খান তার ফেসবুক পেজে ‘দরদ’ ছবির পোস্টার প্রকাশ করেছেন। লিখেছেন, ‘চলো খেলি, সেপ্টেম্বরে বিশ্বব্যাপী। পরিবর্তন আলিঙ্গন, এটা নতুন ইতিহাসের সময়।’

অন্যদিকে, পোস্টের মন্তব্যে তাকে অভিনন্দন জানাচ্ছেন ভক্তরা। আবারও নতুন ছবি দেখতে পারবেন বলে উল্লসিত তারা। তবে কেউ কেউ প্রকাশ করেছেন শঙ্কা। বলছেন, ভারত মুক্তি দিলে প্রথমদিনেই পাইরেসির কবলে পড়ার সম্ভবনা আছে ছবিটির।

‘দরদ’ সিনেমায় শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান। ছবিটির শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে।

সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত হয়েছে ‘দরদ’। এই সিনেমায় শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন ভারতের পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া, বাংলাদেশের এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম প্রমুখ।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park