1. admin@sylheteralap24.com : admin :
  2. kolyrahmankhan@gmail.com : editor : Jillur khan
  3. shakilpress2020@gmail.com : Shakil Ahmed : Shakil Ahmed
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি নেতাকে হাসপাতালে দেখতে গেলেন এমপি এমরান আহমদ জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর সিলেটে মশাল মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩ নেতা আটক বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত গোলাপগঞ্জ উপজেলা এডুকেশন ট্রাস্ট ইউকের নবনির্বাচিত কমিটিকে অনলাইন সংবর্ধনা গোলাপগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন : সভাপতি দেলোয়ার, সম্পাদক ফাহাদ গোলাপগঞ্জে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ইয়াবা উদ্ধার ৮ বছর পর ওসমানী বিমান বন্দরে নামল বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট সরাইলে স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণ, র‌্যাব ধরল শাওনকে সিলেটে ২৫৪ পিস ভারতীয় কম্বলসহ আটক ২

সিলেটে অজ্ঞান পার্টির কবলে প্রবাসী যুবক, ঢাকায় উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

সিলেট আলাপ ডেস্ক :সিলেটে অজ্ঞান পার্টির কবলে পড়ে সব খুইয়েছেন আইনুল মিয়া (৩৭) নামের সৌদি প্রবাসী এক যুবক। তিনি সোমবার (১ জুলাই) বেলা ১১টার দিকে ওষুধ কিনতে সিলেট মহানগরীর তেমুখীতে গিয়ে এ চক্রের কবলে পড়েন। পরে তাকে ঢাকা থেকে উদ্ধার করা হয়।

আইনুল সিলেট জালালাবাদ থানাধীন সদর উপজেলার ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের চামাউরাকান্দি গ্রামের মৃত রমজান আলীর ছেলে। তিনি ৩ সন্তানের জনক। দীর্ঘদিন ধরে তিনি সৌদি প্রবাসী।

আইনুলের ভাতিজা হাবিবুর রহমান বুধবার (৩ জুলাই) বিকালে জানান- ‘গত সোমবার সন্ধ্যায় বিমানের একটি ফ্লাইটে সিলেট থেকে আমার চাচার (আইনুল) সৌদি যাওয়ার কথা ছিলো। তিনি ওইদিন বেলা ১১টার দিকে ওষুধ কিনতে তেমুখীতে যান। কিন্তু অনেক্ষণ পরও বাড়ি ফিরে না আসায় তাকে শুরু হয় খোঁজখুঁজি। এসময় তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। বিকালে জালাবাদ থানাপুলিশকে আমরা মৌখিকভাবে বিষয়টি জানাই। পুুলিশ আমাদের ডায়েরি করতে পরামর্শ দেয়। কিন্তু আমরা চাচাকে খোঁজাখুঁজিতে ব্যস্ত ছিলাম বলে ওইদিন জিডি করতে পারিনি। পরদিন দুপুরে জিডি করার প্রস্তুতি নেওয়া হচ্ছিলো- এসময় ঢাকার গাজীপুর এলাকা থেকে একটি অপরিচিত ফোন নাম্বার থেকে চাচা ফোন দেন এবং তাকে উদ্ধার করতে বলেন। এসময় তিনি অনেক অসুস্থবোধ করছিলেন। পরে ঢাকায় থাকা আমাদের এক আত্মীয় গিয়ে গাজীপুর থেকে চাচাকে উদ্ধার করে তার বাসায় নিয়ে যান এবং বিকালে গাড়ি করে সিলেট পাঠান। তবে এখন তিনি সুস্থ। আজ (বুধবার) রাতের একটি ফ্লাইটে তিনি সৌদি যাবেন।’

হাবিবুর রহমান জানান- আইনুল সেদিন তেমুখীতে রাস্তায় হাটার সময় একজন লোক তার পাশ ঘেষে যাচ্ছিলো, এরপর আর তিনি কিছু বলতে পারেন না। পরদিন গাজীপুরে রাস্তার পাশে নিজেকে পড়ে থাকতে দেখেন।

আইনুলের সঙ্গে থাকা ২০ হাজার টাকা খোয়া গেছে বলেন জানান হাবিবুর।

জালালাবাদ থানাপুলিশ জানায়, বিষয়টি মৌখিকভাবে জানানো হলেও জিডি করেনি কেউ। তবে ওই যুবককে পাওয়া গেছে বলে জানা গেছে।

খবর পেতে সিলেটের আলাপ  লাইক পেইজে ( LIKE ) দিতে ক্লিক করুন

সিলেট আলাপ// মাহফুজ

Facebook Comments Box
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © সিলেটের আলাপ ২৪
Theme Customized By Shakil IT Park